ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ফি কমানোর দাবি ছাত্রশক্তির
- * * * *
- ২৯ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাজ্যের নিট অভিবাসন
- * * * *
- ভিকারুননিসায় চার শাখায় প্রথম শ্রেণিতে ভর্তি, এবার আসন ১৫৪৫
- * * * *
- অগ্রণী ব্যাংকের ব্যবসা ও ঋণ আদায় কার্যক্রম পর্যালোচনায় ভার্চুয়াল সভা
- * * * *
- চট্টগ্রামে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর
- * * * *
হত্যা মামলা
নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলায় রাতভর অভিযানে অন্তত ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
খুলনার লবণচরা থানার চাঞ্চল্যকর খুশি আক্তার হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি রসুল গাজীকে (২৬) গ্রেপ্তার করেছে র্যাব-৬।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে আব্দুস সোবহানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন মামলার এজাহারভুক্ত আসামি। অন্যজনকে তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
সিলেটের বিশ্বনাথে হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামে মানিক মিয়া হত্যা মামলায় পিতা ও দুই ছেলেসহ তিন আসামিকে যবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যার ১৩ দিন পর মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার ‘স্থানীয় ছোটো ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।